প্রেরণা নারী সংস্থা

আমাদের কাজ

ত্রাণ বিতরণ কার্যক্রম — ঝিনাইদহ..

সকল কার্যক্রমে ফিরে যান
ত্রাণ ১৫ ডিসেম্বর, ২০২৫ পবা, রাজশাহী
ত্রাণ বিতরণ কার্যক্রম — ঝিনাইদহ.. — ছবি 1ত্রাণ বিতরণ কার্যক্রম — ঝিনাইদহ.. — ছবি 2ত্রাণ বিতরণ কার্যক্রম — ঝিনাইদহ.. — ছবি 3ত্রাণ বিতরণ কার্যক্রম — ঝিনাইদহ.. — ছবি 4ত্রাণ বিতরণ কার্যক্রম — ঝিনাইদহ.. — ছবি 5

বিস্তারিত বিবরণ

ঝিনাইদহের মহেশপুরে সীমান্তবর্তী খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় ও দুস্থ ১০০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির কারণে সৃষ্ট দুর্ভোগের কথা বিবেচনা করে সীমান্তবর্তী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াছিন হাবিব হাসান, সহকারী পরিচালক ইমদাদুল হকসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগে ও মানবিক সংকটে বিজিবি সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।